লালমোহনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
লালমোহন নিউজ || গৌরবময় সাফল্যের ৪২ বছর পূর্ণ করল দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড। ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানী হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ দুই লক্ষ মানুষের স্বপ্ন ও জীবিকার প্রধান সারথিতে পরিণত হয়েছে। সোমবার সকালে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা রায়চাঁদ ব্লকের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৪২তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটা, পুরস্কার বিতরন আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনবীমা ভোলা জোনের ইনচার্জ মোঃ মোতাহার হোসেন চৌধুরী, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া হাওলাদার, রায়চাঁদ কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার মোঃ হাবিবুর রহমান, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ দিদারুল ইসলাম দিদার,সমাজসেবক জুন্নুর রহমান, মোঃ কামাল উদ্দিন, ব্যবসায়ী মোঃ নুরন্নবী মোঃ মোশারেফ হোসেন, আবদুর রব।অনুষ্ঠানটি পরিচালনা করেন এজিএম জয়ফুল বেগম।
দীর্ঘ ৪২ বছরের পথচলায় ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় কিছু অর্জনের মধ্যের রয়েছে- ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৭৫ লাখ মানুষকে বীমা নিরাপত্তার আওতায় আনা হয়েছে। গ্রাহকের আস্থা রক্ষায় এ পর্যন্ত ১২,২২০ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করা হয়েছে।
প্রিমিয়াম আয় হয়েছে ২১,৩২০ কোটি টাকা এবং লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭,০১৮ কোটি টাকায়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রায় ৬,২৪১ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
সর্বোচ্চ বীমা দাবী পরিশোধের জন্য ন্যাশনাল লাইফ ২০২৩ ও ২০২৪ সালে টানা দুবার বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সম্মাননা লাভ করে। এছাড়া শীর্ষ করদাতার সম্মাননা ও দেশি-বিদেশি অসংখ্য পদক প্রতিষ্ঠানটির সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে।