লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬

লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬

লালমোহন নিউজ ||
ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন| সোমবার বিকেলে পৌরশহরের উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে| আহতরা হলেন- শরীফ (২০), রাসেল (৩০), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), জান্টু পরান (৫৫) ও মো. শহিদ (৪০)| তারা সবাই লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা|
জানা গেছে, লালমোহন বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা গেট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা গ্যাসসিলেন্ডার বোঝাই পিকআপের সঙ্গে ওই অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়| এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়| এ দুর্ঘটনায় আহত হন চালকসহ ওই অটোরিকশার ৬ যাত্রী| স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন| সেখানের কর্তব্যরত চিকিৎসক মো. রাসেল ও বশির আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন| 
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে| পিকআপটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে| এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন|