গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন
মোঃ জসিম জনি ||
সারা দেশে মাদরাসার অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে| আর পরীক্ষার আগেই ইউটিউবে সকল শ্রেণির প্রশ্ন পাওয়া যাচ্ছে সার্চ দিলেই| এনিয়ে ক্ষোভ অভিভাবক মহলে| সোমবার ভোলার লালমোহনে মাদরাসার অস্টম শ্রেণির আকাইদ ও ফিকহ, নবম শ্রেণির আরবী প্রথম পত্র, দমশ শ্রেণির হাদীস শরীফসহ অন্যান্য শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়| কিন্তু এসব পরীক্ষার প্রশ্ন কয়েকদিন আগেই ইউটিউবে আপলোড হয়েছে| যা সোমবারের প্রশ্ন হুবহু মিলে গেছে|
খোঁজ নিয়ে জানা গেছে, লালমোহন উপজেলার প্রত্যেকটি মাদরাসা কোন না কোন গাইড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন| গাইড কোম্পানীগুলো তাদের গাইড মাদরাসাগুলোতে পড়ানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন সুবিধা প্রদান করে চুক্তিবব্ধ হয়| এতে গাইড কোম্পানী প্রত্যেক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করে থাকে|
ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসায় আল ফাতাহ নামক কোম্পানী গাইডবই সরবরাহ করে| তারাই এই প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রশ্নও সরবরাহ করে থাকে| এছাড়া বিভিন্ন মাদরাসায় দারসুন, ইমতেহান, লেকচার, পাঞ্জেরীসহ আরো কয়েকটি কোম্পানী গাইডবই সরবরাহ করে| তারাও ¯^ ¯^ প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রশ্ন দেয়|
আগামী ১ জুলাই থেকে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির পরীক্ষা অনুষ্ঠিত হবে| সেখানেও বিভিন্ন গাইড বই কোম্পানী প্রশ্ন সরবরাহ করে আসছে বলে জানা গেছে|
সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলা মাদরাসার সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদরেছিনের দায়িত্ব প্রাপ্ত লোকজন বিভিন্ন গাইড কোম্পানির লোকজনের সাথে মাদরাসার প্রধানদের চুক্তি হতে বাধ্য করে| এতে দায়িত্ব প্রাপ্তদেরকে গাইড কোম্পানী একধরনের সুবিধা দিয়ে থাকে| গাইড কোম্পানী পরীক্ষার আগে প্রশ্নপত্র মাদরাসার সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদরেছিনের কাছে হস্তান্তর করে| সংগঠন তখন সকল মাদরাসাগুলোতে ওই প্রশ্নপত্র বিতরণ করে| সেই প্রশ্নগুলোই পরীক্ষার আগে কয়েকটি ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে|
এ বিষয়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা জমিয়াতুল মোদারেছিনের সভাপতি মাওলানা মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, কোম্পানীগুলো একাধিক সেটের প্রশ্নপত্র ˆতরী করে থাকেন| কোনটি ইউটিউবে পাওয়া যায় তা আমাদের জানা নেই| তবে আমরা কিছু প্রশ্ন হাতেও করি|
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মীর একেএম আবুল খায়েরকে এ ব্যাপরে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি ঢাকাতে প্রোগ্রামে আছি| ইউটিউবে প্রশ্ন পাওয়া যাচ্ছে এ প্রশ্ন শুনে তিনি বলেন আমি ৩০-৩৫ বছর চাকুরি করি| ইউটিউবে প্রশ্ন পাওয়া যাচ্ছে এটা আমার কাছে অলিক মনে হচ্ছে| আমাদের নির্দেশনা রয়েছে প্রশ্ন ˆতরী করে পরীক্ষা নিতে হবে| তবে এখানে অনেক মাদরাসা প্রশ্ন ˆতরী করে প্রিন্ট করার খরচ বেশি হওয়ায় তারা বিভিন্ন যায়গা থেকে প্রশ্ন সংগ্রহ করে থাকে|
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক এর মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি|