স্পিকার মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন

স্পিকার মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন
স্পিকার মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন

লালমোহন নিউজ ||

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। 

২৮ মার্চ শনিবার সকালে শারীরিক পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ড বসানো হবে সিঙ্গাপুরের ওই হসপিটালে। 

বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন। শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

দিলারা হাফিজ অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়।

এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

তিনি এখন অনেকটা সুস্থ আছেন। পরিবারের সদস্যরা আশা করছেন, চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

#জেজে