লালমোহনে সোনালী লাইফ ইন্সুরেন্সে এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমোহনে সোনালী লাইফ ইন্সুরেন্সে এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমোহন নিউজ ।। 
সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি, লালমোহন মেট্রো অফিসের আয়োজনে বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স ঢাকা মেট্রো হেড অফিস এজিএম মোঃ ওমর ফারুক বাবু| বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রো হেড অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ ইব্রাহিম বাপ্পি| 

সোনালী লাইফ ইন্সুরেন্স লালমোহন মেট্রো অফিস আগের তুলনায় আরও বৃহৎ ও আধুনিক পরিসরে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৩ হাজার স্কয়ার ফিটের নতুন অফিসে স্থানান্তরিত হয়েছে| এ উপলক্ষ্যে অনুষ্ঠানে নতুন অফিসও উদ্বোধন করা হয়| এসময় আরো উপস্থিত ছিলেন লালমোহন মেট্রো ইনচার্জ মোঃ সোহেল নূর, আরো উপস্থিত ছিলেন লালমোহন মেট্রোর বিভিন্ন ইউনিট ম্যানেজার এবং ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট|

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়ামে বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ঢাকা মেট্রো হেড অফিসের এজিএম ওবায়দুল ওবায়দুর রহমান মন্ডল|

প্রায় ৬০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বীমা সচেতনতা বৃদ্ধি, আধুনিক বিপণন কৌশল এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়|

সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি লালমোহন মেট্রোর এই নতুন অফিস ও প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন|